Header Ads Widget

Responsive Advertisement

সিরাজগঞ্জে বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার

 

সিরাজগঞ্জ পৌর শহরের আমলাপাড়ায় একটি বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার করা হয়েছে। 

আজ রোববার জেলার একটি পরিবেশবাদী সংগঠন অসুস্থ পাখিটির পরিচর্যা শুরু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর তীরবর্তী এক গ্রামে অসুস্থ অবস্থায় একটি হিমালয়ান শকুনকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা পাপ্পু শেখ পাখিটিকে বাড়িতে নিয়ে আসেন।

পাপ্পু দ্য ডেইলি স্টারকে জানান, বিরল প্রজাতির শকুনটি উড়তে না পেরে মাটিতে পড়ে যায়। যমুনা নদীর চর এলাকার কয়েকজন যুবক অসুস্থ শকুনটিকে ধরে আটকে রাখে।

তিনি বলেন, 'ঘটনাটি জানতে পেরে আমি শকুনটিকে আমার বাড়িতে এনে চিকিৎসা দেই। তিন দিন চিকিৎসার পর অবস্থার কিছুটা উন্নতি হলে আমি শকুনটিকে জেলার পরিবেশবাদী সংগঠন দ্য বার্ডস সেফটি হাউসের কাছে হস্তান্তর করি।'

দ্য বার্ডস সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস দ্য ডেইলি স্টারকে জানান, হিমালয়ান শকুনটি (হিমালয়ান গ্রিফন) একটি বিরল প্রজাতির পাখি। দীর্ঘ দূরত্ব উড়ে আসার পর অতিরিক্ত ক্লান্ত হয়ে এটি মাটিতে পড়ে যায়।

তিনি বলেন, 'আমরা শকুনটিকে খাবার ও ওষুধ দিচ্ছি। পাশাপাশি বাংলাদেশ বায়োডায়ভারসিটি কনজারভেশন ফেডারেশন (বিবিসিএফ) ও রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি, যাতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন।'

'তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে', বলেও জানান মামুন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ